রাজধানীজুড়ে অবৈধ ক্যাসিনোর বিরুদ্ধে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর এই অবৈধ ক্যাসিনো থেকে জব্দ করা অর্থ-সম্পদ দেশের বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টির জন্য ব্যয় করার আহ্বান জানিয়েছেন হিরো আলম।
হিরো আলম বলেন, এই টাকা গরীব, অসহায় বেকারদের পেছনে ব্যয় করা হোক। দেশের বেকারত্ব কমলে সবার জন্য ভালো।
হিরো আলম বলেন, অন্যায়ভাবে কোটি টাকা নয় ছয় কারীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ব্যবস্থা নিচ্ছেন। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও স্যালুট জানাই।
সামাজিক যোগাযোগ মাধ্যমের ‘ট্রল’ থেকে ওঠে আসা এই নায়ক বিগত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। এরপর থেকেই বিভিন্ন ইস্যুতে কথা বলতে দেখা যায় তাকে।
বার্তাবাজার/ডব্লিওএস