শ্বাসরুদ্ধকর জয়ে মার্কেটিং বিভাগের বিজয়োল্লাস

ইসলামী বিশ্ববিদ্যালয়ে চলমান বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ফুটবলে রুদ্ধশ্বাস শ্বাসরুদ্ধকর ম্যাচে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগকে টাইব্রেকারে ২-১ গোল ব্যবধানে হারিয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে মার্কেটিং বিভাগ।

বুধবার সকালে বৃষ্টিবিঘ্নিত দিনের দ্বিতীয় খেলায় জয়ের প্রত্যয় নিয়ে মাঠে নামে লাল কালো জার্সির মার্কেটিং বিভাগ। হাড্ডাহাড্ডি লড়াই আর চরম প্রতিদ্বন্দ্বীতা পূর্ণ এ খেলা শুরু থেকেই জমে ওঠে।

বৃষ্টি উপেক্ষা করে উভয় বিভাগের সমর্থকেরা খেলা উপভোগের জন্য মাঠে চলে আসে।বৃষ্টির কারণে খেলোয়াড়দের খেলতে কিছুটা বেগ পেতে হচ্ছিলো।

মার্কেটিং বিভাগের মাঝ মাঠের খেলোয়াড়েরা দুর্দান্ত নৈপুণ্যে গোলের বল তৈরী করলেও শুরু থেকেই স্ট্রাইকার এর অভাব চোখে পরছিলো।ফিনিশিং এর অভাবে একের পর এক গোল মিস এর মহড়া চলছিলো মাঠ জুড়ে।

প্রথমার্ধের শেষের দিকে পেনাল্টি শট পেলেও মার্কেটিং বিভাগের স্ট্রাইকার শামীম বল জালে জড়াতে ব্যার্থ হয়।ফলে গোলশূন্য ভাবে প্রথমার্ধের খেলা শেষ হয়।

দ্বিতীয়ার্ধেও একের পর এক গোল মিসের পুনরাবৃত্তি দেখে উপস্থিত মার্কেটিং দর্শকরা। তবে এদিনও মাঠের খেলায় উজ্জ্বল ছিলেন মার্কেটিং গোলকিপার পাপন যা দর্শকদের আলাদা নজর কারে।

গোলশূন্য ভাবে নির্ধারিত সময় শেষ হলে টুর্নামেন্টের নিয়মানুযায়ী টাইব্রেকারে খেলা গড়ায় তবে এখানেও প্রথম ৫ শটে উভয় দলই ১-১ গোলে সমতা হয়।এসময় মার্কেটিং বিভাগের গোলরক্ষক পাপন পরপর ৩টি পেনাল্টি শট ঠেকিয়ে দেয় এবং নিজে পেনাল্টি শটে একটি গোল করে।

পরবর্তীতে খেলা সাডেন ডেথ পদ্ধতিতে নেয়ার সিন্ধান্ত হয়। এতে মার্কেটিং বিভাগ ২-১ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

এমন উত্তেজনা পূর্ণ খেলায় জয় লাভ করায় মার্কেটিং বিভাগের শিক্ষক শিক্ষার্থী সবাই আবেগ আপ্লুত হয়ে পরেন। খেলা শেষে বিজয়োল্লাস করে ফ্যাকাল্টিতে পৌঁছান বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা।

বিজয় র‍্যালিতে উপস্থিত ছিলেন বিভাগীয় শিক্ষক শাহ আলম কবির প্রামাণিক, সাদিকুল আজাদ,মাজেদুল হক প্রমুখ।

এদিকে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকারিয়া রহমান এ জয়ের অনুভূতি ব্যক্ত করে মুঠোফোনে “বার্তাবাজার” কে বলেন,আজকের এ শ্বাসরুদ্ধকর জয়ে আমি অত্যন্ত আনন্দিত, বিশ্ববিদ্যালয়ের কাজে আমি বর্তমানে ঢাকা অবস্থান করলেও সার্বক্ষণিক খেলার খোঁজ খবর নিয়েছি।ছেলেরা দারুণ খেলেছে। এরকম জয়ের ধারা বজায় থাকলে এবারের আসরে মার্কেটিং বিভাগ চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য আগামী ২৯ সেপ্টেম্বর মার্কেটিং বিভাগ লড়বে ফিন্যান্স বিভাগ এবং ইনফরমেশন কমিউনিকেশন বিভাগের মধ্যকার খেলার বিজয়ী দলের সাথে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর