আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ৯ জুয়াড়ি আটক

সাতক্ষীরায় এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ৯ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে জুয়ার সরঞ্জামসহ নগদ ৪৯ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় বেশ কয়েকজন জুয়াড়ি পালিয়ে যেতে সক্ষম হয়।

বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শহরের মুনজিতপুরে হায়দার আলি তোতার বাড়িতে এই অভিযান চালানো হয়। হায়দার আলি তোতা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারান চন্দ্র পাল জানান, গোপন সূত্রে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎমিশের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

এসময় নয় জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪৯ হাজার টাকাসহ কয়েক কার্টুন তাস,গোলাকার টেবিল এবং খাতাপত্র জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন মো. কামরুজ্জামান, মো. আলাউদ্দিন, সাইফুল ইসলাম, গোলাম রব্বানি,শরিফুল ইসলাম, মো. শাহিন, আব্দুর রাজ্জাক, মাহমুদুল হক ও মো. জামাল।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর