খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে সেনাবাহীনির মেজর গুলিবিদ্ধ

খাগড়াছড়ির মানিকছড়িতে সন্ত্রাসীদের গুলিতে সেনাবাহিনীর এক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন।। গুলিবিদ্ধ ওই সেনা কর্মকর্তার নাম মো. আনিসুর রহমান।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা বটটিলায় এ ঘটনা ঘটে। মানিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা মো. মাসুদ করীম এ তথ্য নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ আনিসুর রহমান সেনাবাহিনীর মেজর পদে কর্মরত ও লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়কের দায়িত্বে আছেন। তাকে মানিকছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, বটটিলায় একদল সন্ত্রাসী অবস্থান করছে—এমন খবরে অভিযান চালিয়ে এলাকাটি ঘিরে ফেলেন সেনাবাহিনীর সদস্যরা। এসময় সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করলে মেজর আনিসের পায়ে গুলি লাগে। পরে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়।

তদন্ত কর্মকর্তা মো. মাসুদ করীম বলেন, ‘আহত সেনা কর্মকর্তাকে মানিকছড়ি হাসপাতালে আনা হলে চিকিৎসক ডা. মো. মহিউদ্দীন তাকে চিকিৎসা দেন। এখনও (রাত সাড়ে ৮টা) সেনা অভিযান চলছে।’ এ ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর