ঢাকার সাভারের আশুলিয়া থেকে অবৈধ জাল নোট বহন করার দায়ে দুই ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)- ৪।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার কুটুরিয়ার আমতলা এলাকা থেকে একটি স্কুল ব্যাগে এক কোটি জাল টাকা সহ সেকেন্দার ও নাহিদ নামের জাল নোট ব্যবসায়ী দু’জনকে আটক করা হয়।
এব্যাপারে, র্যাব-৪ এর মুখপাত্র জানান, গোপন সূত্রে খবর পেয়ে আজ (বুধবার)দুপুরে র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এসময় টাকা কেনার কথা বলে ক্রেতা সেজে কুটুরিয়ার আমতলা এলাকা থেকে এক কোটি টাকার জালনোটসহ ওই দুই জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক হাজার টাকার এক’শটি জাল নোটের বান্ডিল উদ্ধার করা হয়।
র্যাব-৪ এর মুখপাত্র আরও জানান, আটক দুই জাল নোট ব্যবসায়ী সাভার ও আশুলিয়ায় দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছিলো।
বার্তাবাজার/এম.কে