রূপগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আড়িয়াবো এলাকায় ১০ বছর বয়সের এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক লম্পট লিটন মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা।

বুধবার ভোর রাতে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। লিটন মিয়া উপজেলার শান্তিনগর এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, উপজেলার কর্ণগোপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীতে পড়াশোনা করছে শিশুটি।

ওই শিশু পরিবার নিয়ে আড়িয়াবো এলকার বাবুল মাষ্টারের বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। গত রবিবার দুপুরে ভাড়াটিয়া বাড়ী সংলগ্ন মাঠে খেলাধুলা করার সময় আড়িয়াবো এলাকায় লম্পট লিটন মিয়া চকলেট খাওয়ার প্রলোভন দেখায় ওই শিশুকে।

পরে লিটন তার ঘরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপুর্বক ধর্ষণ করে। ধর্ষনের পর এ ব্যপারে কাউকে বললে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয় শিশুটিকে। পরে লম্পট লিটন এলাকা ছেড়ে পালিয়ে যায়। এদিকে, শিশুর আত্তচিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে পুরো ঘটনাটি জানতে পারেন।

পরে শিশুর মা বাদী হয়ে ওই লম্পটকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিত্বে ভোরে র‌্যাব অভিযান পরিচালনা করে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন কদমতলী এলাকায় ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামী লিটনকে গ্রেফতার করা হয়।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর