তাপ বিদ্যুৎ কেন্দ্র, মুক্তিযোদ্ধা পল্লী ও জেলখানা সংলগ্ন হাইটেক পার্কের জায়গা নির্ধারণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শণ ও বঙ্গবন্ধু ডিজিটাল হাব’র শুভ উদ্বোধন শেষে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বরগুনা জেলার আইসিটি কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইনফো-সরকার প্রকল্প ৩য় পর্যায় প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব), বিকর্ণ কুমার ঘোষ।সভার সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্। সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়।
সভার শুরুতে পরিচয় পর্বে বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষা বিষয়ক, ডিজিটাল ইউনিয়ন পরিষদের কাজের গতি সম্বন্ধে খোঁজ খবর নেন।বাংলাদেশের আইসিটিতে বিভিন্ন উন্নয়নের সাফল্য নিয়ে একটি ডকুমেন্টরি দেখানো হয়।
গতকাল (২৫ সেপ্টেম্বর) বুধবার দুপুর ২ টায় বরগুনা সার্কিট হাউসে আসলে গার্ড অব অনারের পরপরই পরিকল্পনাধীন তিনি হাইটেক পার্কের জন্য স্থান নির্ধারণের জন্য পরিদর্শণ করেন
বার্তাবাজার/এম.কে