রাণীনগরে গ্যাস ট্যাবলেট খেয়ে দুই ব্যক্তির আত্মহত্যা

নওগাঁর রাণীনগরে গ্যাস ট্যাবলেট খেয়ে সুহেল রানা (২৮) ও উত্তম কুমার সরকার (৫৫) নামে দুই ব্যক্তি আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাতে উপজেলার ঝিনা কুমোরীয়াপাড়া ও দেউলা মানিকহার গ্রামে এ ঘটনাটি ঘটে।

খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ বুধবার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।সুহেল রানা উপজেলার ঝিনা কুমোরীয়াপাড়া গ্রামের জমসেদ প্রামানিকের ছেলে ও উত্তম কুমার সরকার দেউলা মানিকহার পুকুরপাড়া গ্রামের মৃত বসন্ত চন্দ্র সরকারের ছেলে।

রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুইটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় দুইটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর