বাংলাদেশে প্রথমবারের মত ১৭-২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো ২য় দক্ষিণ এশিয়া ইয়ুথ কনফারেন্স ও লিডারশীপ অ্যাওয়ার্ড ২০১৯ (ইয়ুথ ফর গ্লোবাল গোলস : উই শাইন টুগেদার)। গ্লোবাল ল’থিঙ্কারস সোসাইটি, বাংলাদেশ এবং গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট এর যৌথ উদ্যোগে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। তবে প্রথম সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল নেপালে।
যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, দক্ষিন আফ্রিকা, ভারত ও নেপাল এবং দক্ষিন-এশীয় দেশসমূহ সহ ও বিশ্বের মোট ২৯টি দেশ এবং স্বাগতিক বাংলাদেশের ৬৪ জেলার যুব প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেন।
আয়োজকদের সাথে কথা বলে জানা যায়, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (Sustainable Development Goals) অর্জনে তারুণ্যের অংশগ্রহণকে শক্তিশালী করাই এই সম্মেলন আয়োজনের মূল উদ্দেশ্য। এছাড়া ও ২০৩০ সালের মধ্যে বর্তমান সরকারের উদ্যোগে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs)সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে তরুণদের অংশগ্রহণ ও তাদের কার্যকর সহযোগিতা নিশ্চিত করার উদ্দেশ্যে মূলত এই সম্মেলনটি আয়োজন করা হয়েছে।
সম্মেলনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ে আলোচনার পাশাপাশি তরুণ উদ্যোক্তা তৈরি, তথ্য ও প্রযুক্তি, কৃত্তিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence), জলবায়ু পরিবর্তন, শান্তি ও ন্যায়বিচার নিশ্চিতকরণ, শিক্ষা, স্বাস্থ্য, যুব পর্যটন ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে গুরুত্ব দিয়ে বিভিন্ন সেশনে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ড.মুহিউদ্দিন খান আলমগীর, প্রাক্তন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান, গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট নেপাল শাখার প্রেসিডেন্ট দিবাকর আরিয়াল সহ যুক্তরাষ্ট্র থেকে লাজ মারিয়া এতেরা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট লাজ মারিয়া এতেরা এতে অংশ নেন।
সম্মেলনের কর্মসূচি হিসেবে ছিল –
১৭ সেপ্টেম্বর- বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধিদের ঢাকায় আগমন, নেটওয়ার্কিং ও দ্বিপাক্ষিক আলোচনা।
১৮ সেপ্টেম্বর- সম্মেলনের উদ্বোধন প্যানেল/থিমেটিক সেশন আমন্ত্রিত অতিথিবৃন্দের উপস্থিতিতে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৯ সেপ্টেম্বর- অংশগ্রহণকারী প্রতিনিধিদের ঢাকার দর্শনীয় স্থানসমূহ এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডসমূহ পরিদর্শন।
২০ সেপ্টেম্বর- বিভিন্ন এম্বাসিতে এম্বাসেডরদের সাথে সাক্ষাত এবং বিভিন্ন দেশি সংস্থা ও তরুণ উদ্যোক্তাদের সাথে নেটওয়ার্কিং।
২১ সেপ্টেম্বর- বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধিদের ঢাকা ত্যাগ।
এসময় নেপাল, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জর্জিয়া, মাল্টা, ইটালী,অস্ট্রেলিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপ, পাকিস্তান, থাইল্যান্ড, মালয়েশিয়া, মায়ানমার বাংলাদেশ, ইন্ডিয়া, নাইজেরিয়া, ঘানা, সাউথ আফ্রিকা, সুদান, কেনিয়া, উগান্ডা, ইজিপ্ট সহ আরো বেশ কয়েকটি দেশ অনলাইন এর মাধ্যমে কানেক্টেড হবে বলে জানান আয়োজকরা।
এছাড়া সম্মেলন পরবর্তী কার্যক্রম নিয়ে সবাইকে অবহিত করেন আয়োজকরা।
বার্তা বাজার / এম বি ইউ