শ্রীবরদীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-২

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় ডিবি পুলিশ কুড়িকাহনিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩০পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

ধৃতমাদক ব্যবসায়ীরা হলো- শেরপুর পৌরসভার মোবারকপুর মহল্লার আব্দুর রহমানের ছেলে আশরাফুল হাসান শাকিল (২০) ও একই মহল্লার মৃত. আমির আলী গুদুর ছেলে খাইরুল ইসলাম ওরফে খোকন (১৭)।

জেলা গোয়েন্দা ডিবির (ওসি) মোঃ মোখলেছুর রহমানের নেতৃত্বে এক গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা সঙ্গীয় ফোর্সসহ শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া এলাকায় অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম শাকিলের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও খাইরুল ইসলাম খোকনের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা ডিবির (ওসি) মোঃ মোখলেছুর রহমান গ্রেফতারকৃতদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীবরদী থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। ২৫ সেপ্টেম্বর বুধবার দুপুরে ধৃতদের আদালতে সোপর্দ করা হয়।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর