SAFE AND EFFECTIVE MEDICINES FOR ALL- স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফার্মেসি বিভাগ কর্তৃক বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী ।
এসময় উপাচার্য ফার্মাসি পেশার অভিনবত্ব এবং রোগ নিরাময়ের ক্ষেত্রে ওষুধের যৌক্তিক ও কার্যকর ব্যবহারের ক্ষেত্রে ফার্মাসিস্টদের অবদানের কথা তুলে ধরেন।
ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড.শাহীনুর রহমান,জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আনারুল হক। আরও উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের প্রভাষক মাসুদ রানা, মিলন কুমার ঘোষ, ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা।
এদিকে দিবসটি উপলক্ষে বিভাগের শিক্ষক- শিক্ষার্থীরা একটি র্যালি বের করেন। যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।এসময় তাদের হাতে বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার ফেস্টুন দেখা যায়।
বার্তাবাজার/কে.জে.পি