রামগঞ্জে মধ্যপাড়া মুক্তিযোদ্ধা কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সেবা চালু

“শেখ হাসিনার অবদান
কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর ও মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার “ব্রেইন অফ চাইল্ড” খ্যাত কমিউনিটি ক্লিনিক গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে হাতের নাগালে চিকিৎসা সেবা প্রদান করছে। তারই ধারাবাহিকতায় বুধবার দুপুরে রামগঞ্জ উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়নের মধ্যপাড়া মুক্তিযোদ্ধা কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সেবা শুরু (সাবেক ১ নং ওয়ার্ড)হয়েছে। সদ্য চালু হওয়া এই কেন্দ্রে চিকিৎসা সেবা প্রদান শুরু করেন স্বাস্হ্য অধিদপ্তর কর্তক সদ্য নিয়োগ ও প্রশিক্ষন প্রাপ্ত সিএইচসিপি জনাব মো: আবু ওবায়েদ (মাসুদ)। তাই সকল শ্রেনীপেশার মানুষকে কমিউনিটি ক্লিনিকে এসে বিনামুল্যে স্বাস্থ্যসেবা নেওয়ার আহবান জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, রোগীদের স্বাস্হ্য সেবা নিশ্চিত করার জন্য স্বাস্হ্য অধিদপ্তর কর্তক ২৭ থেকে ৩০ ধরনের ঔষধ বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।যার মাধ্যমে সাধারন জনগোষ্ঠীর প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।মারাত্নক অসুস্থ রোগীদের জন্য উচ্চ পর্যায়ে রেফার করার ব্যাবস্থাও রয়েছে বলে জানিয়েছেন কমিউনিটি ক্লিনিক কর্তিপক্ষ।শুরুতে চিকিৎসা সেবা চালু হওয়ায় মধ্যপাড়াসহ আশেপাশের বিভিন্ন শ্রেনীপেশার মানুষ যেমন শিশু থেকে বৃদ্ধ, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, কৃষিজীবী, দরিদ্রশ্রেণীর জনগোষ্ঠীরা খুবই খুশি। এবং জানা যায় কমিউনিটি ক্লিনিক উদ্বোধনের পরপরই ১০০-১২০ জন রোগী এই চিকিৎসা সেবা গ্রহন করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর