পরিবারের অতিরিক্ত শাসনে আত্মগোপনে ছিলো রোমান-ইয়াসিন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে নিখোঁজের ৬দিন পর দুই শিক্ষার্থীকে গাজিপুর থেকে উদ্ধার করা হয়েছে। গাজিপুর জেলার জয়দেবপুর শিববাড়ি মোড় থেকে তাদের উদ্ধার করে ময়মনসিংহ ডিবি পুলিশের একটি দল।

বুধবার দুপুরে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিবারের অতিরিক্ত শাসনের ফলে দুজনে আত্মগোপনে যায়। গাজিপুর গিয়ে একটি চা স্টলে কাজ করতো।

গত ১৯ সেপ্টেম্বর বাড়ি থেকে নিখোজ হন ৮ম শ্রেণী পড়ুয়া রোমান এবং ৬ষ্ঠ শ্রেণী পড়ুয়া ইয়াসিন। এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করার পর জেলা গোয়েন্দা পুলিশ উদ্ধার অভিযান চালায়।

মঙ্গলবার রাতে তাদের গাজিপুর জেলার জয়দেবপুর শিববাড়ি মোড়েরর একটি বাসা থেকে উদ্ধার করে পুলিশ। পরে বুধবার (২৫ সেপ্টেম্ব) দুপুরে জেলা গোয়েন্দা কার্যালয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তারা ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় বাসিন্দা সুমন মিয়ার ছেলে ছদরুল ইসলাম রোমান ও রতন মিয়ার ছেলে ইয়াসিন মিয়া। রোমান ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণী এবং ইয়াসিন ঈশ্বরগঞ্জ চরনিকলা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর