রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশকে নতুন করে ১২ কোটি ৭০ লাখ ডলার সহায়তার কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
যার মধ্যে আট কোটি ৯০ লাখ ডলার যাবে রোহিঙ্গা শরণার্থী ও তাদের বাংলাদেশে যারা আশ্রয় দিয়েছেন এবং তাদের সহায়তার জন্য বিভিন্ন কর্মসূচিতে।
এর মধ্য দিয়ে ২০১৭ সালের আগস্টের শেষ দিকে রাখাইন থেকে নিপীড়িত রোহিঙ্গাদের ঢল নামার পর থেকে যুক্তরাষ্ট্র ৬৬ কোটি ৯০ ডলার সহায়তা দিয়েছে।
এসব অর্থের মধ্যে ৫৫ কোটি ৩০ লাখ ডলার বাংলাদেশের ভেতরে বিভিন্ন কর্মসূচিতে খরচ করা হবে।
রোহিঙ্গা সংকটে সহানুভূতি দেখিয়ে সাড়া দেয়ায় বাংলাদেশের জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
নতুন করে এই সহায়তা দেয়া উপলক্ষে এক ফেসবুক লাইভে এসে তিনি বলেন, আজ যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে বসবাস করছেন। বাংলাদেশিরা হৃদয় উজাড় করে তাদের স্বাগত জানিয়েছেন।
এ সহায়তার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র গর্বিত জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকারের জন্যও এটিই গুরুত্বপূর্ণ যে তারা মানুষের প্রাণ বাঁচাতে সীমান্ত খুলে দিয়েছে।
রাষ্ট্রদূত মিলার এই কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত মানবিক সহায়তাকারী সংস্থাগুলোর অবদানকে স্বীকৃতি দিয়েছেন। যাদের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার শরণার্থী এবং বাংলাদেশি জনগোষ্ঠীর প্রয়োজনীয় এ সহায়তা প্রদান করতে সক্ষম হয়েছে।
LIVE STREAMING : Announcing New U.S. Assistance for the Rohingya Refugee Crisis.
আজ যুক্তরাষ্ট্র সরকার রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় প্রায় ১০৬৬ কোটি ৮০ লক্ষ টাকার নতুন তহবিল সহায়তার ঘোষণা দিয়েছে, এর মধ্যে ৭৪৭ কোটি ৬০ লক্ষ টাকারও বেশি বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী এবং এ অঞ্চলের স্থানীয় বাংলাদেশী জনগণের সহায়তা কার্যক্রমে ব্যবহৃত হবে। ২০১৭ সালে রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর থেকে, নতুন তহবিলসহ যুক্তরাষ্ট্র সরকারের মোট অবদান প্রায় ৫৬১৯ কোটি ৬০ লক্ষ টাকা, যার মধ্যে প্রায় ৪৬৪৫ কোটি ২০ লক্ষ টাকা বাংলাদেশের অভ্যন্তরীণ কার্যক্রমে ব্যয় হয়েছে। রাষ্ট্রদূত মিলার এই কর্মকান্ডের সাথে সম্পৃক্ত মানবিক সহায়তাকারী সংস্থাগুলোর অবদানকে স্বীকৃতি জানিয়েছেন, যাদের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার শরণার্থী এবং বাংলাদেশী জনগোষ্ঠীর প্রয়োজনীয় এই সহায়তা প্রদান করতে সক্ষম হয়েছে। তিনি বাংলাদেশের সরকার ও জনগণকে সহানুভূতির সাথে এই সঙ্কটে এগিয়ে আসার জন্য সাধুবাদ জানান। রাষ্ট্রদূত মিলারের সম্পূর্ণ ফেসবুক লাইভ ঘোষণাটি দেখুন: Today the U.S. announced a new contribution of more than $127 million to help address the Rohingya crisis, more than $89 million of which will go to programs in Bangladesh assisting both #Rohingya refugees and Bangladeshi host communities. This new funding brings the total U.S. contribution to more than $669 million since the outbreak of violence in 2017, the majority of which – more than $553 million – is for programs inside Bangladesh. Ambassador Miller recognized our humanitarian partners, on which the U.S. is reliant to deliver this assistance to refugee and Bangladeshi populations in need. He expressed his appreciation to the government and people of Bangladesh for their compassionate response to this crisis. Watch Ambassador Miller's full Facebook Live announcement from this morning.
Gepostet von U.S. Embassy-Dhaka am Dienstag, 24. September 2019
বার্তাবাজার/কে.জে.পি