টাঙ্গাইলের মির্জাপুরে আসন্ন দুর্গা পূজা উপলক্ষে পূজামন্ডপ গুলিতে চলছে ব্যাপক প্রস্তুতি। এবছর মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামন্ডপসহ ২৩৫ টি পূজামন্ডপে দুর্গা পূজা অনুষ্টিত হবে।
এরমধ্যে মির্জাপুর পৌরসভায় ৪৫, মহেড়া ১০, জামুর্কী ৩১, আজগানা ৩, আনাইতারা ৮, ফতেপুর ১৩, বহুরিয়া ১১, লতিফপুর ১৯, বানাইল ২০, ভাতগ্রাম ২৮, ভাওড়া ৩, উয়ার্শী ১৬, তরফপুর ৭, গোড়াই ২০ এবং বাশতৈল ইউনিয়নে ১ টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
মির্জাপুরে সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে দুর্গা পূজা অনুষ্ঠানের লক্ষে এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষে মির্জাপুর থানার উদ্যোগে পুজারীদের নিয়ে সোমবার এক সভা অনুষ্ঠিত হয়েছে।
মির্জাপুর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রমথেশ গোস্বামী শংকর বলেন প্রতি বছরের ন্যায় এবারও মির্জাপুরে সাম্প্রদায়িক সম্প্রিতি বজায় রেখে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শারদীয় দুর্গাপূজা হবার প্রত্যাশা করছি। পূজা চলাকালীন নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবি জানান তিনি।
বার্তাবাজার/কে.জে.পি