গ্রাজুয়েট মিলাদুল হোসাইনের গল্পটা সিনেমার গল্পকেও হার মানায়! চাকরি নামের সোনার হরিনের জন্য হন্যে হয়ে এখানে-সেখানে ঘুরেছিলেন।কিন্তু মিলেনি চাকরি।তবে বুকে সাহস ছিলো, আর মনে প্রবল বিশ্বাস ছিলো শতভাগ চেষ্টা করলে কেউ ব্যর্থ হয় না।চেষ্টা মানুষকে শতভাগ সাফল্য না এনে দিলেও কখনও হতাশ করে না, সাফল্যের কাছে নিয়ে যায়।এমন বিশ্বাস নিয়েও শেষ পর্যন্ত বাধ্য হয়ে রিকশার প্যাডেলে পা রাখলেন মিলাদুল। অবশেষে মিলেছে সেই সোনার চাকরি।
জানা গেছে, দিনাজপুরের বিরামপুর ডিগ্রি কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেন মিলাদুল হোসাইন।পড়াশোনার উদ্দেশ্য চাকরি নয়, এটা সবারই জানা কথা।তবুও মনে হৃদয়ে নিহত থাকে পড়াশোনা শেষে কিছুতো করতে হবে।অথবা পরিবারের প্রতি বা সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেও কিছু করা লাগে।
এমন মহান ব্রতী উদ্দেশ্য নিয়ে রাজধানীতে চাকরির খোঁজে এসেছিলেন দিনাজপুরের মিলাদুল। কিন্তু ঢাকায় তেমন পরিচিত কেউ না থাকায় বিপাকে পড়তে হয়। নিরুপায় হয়ে গার্মেন্টসে চাকরির সিদ্ধান্ত নেন। কিন্তু সেখানেও চাকরির ব্যবস্থা করতে ব্যর্থ হন।
এদিকে চাকরিরে কোনো ব্যবস্থা না হওয়ায় অগত্যা রিকশা নিয়ে নেমে পড়েন পথে। তার সেই সংগ্রামের ভিডিও ১৯ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিওটি দেখার পর অনেকেই তাকে চাকরি দেয়ার আগ্রহ প্রকাশ করেন।
অবশেষে নেটিজেনদের কল্যাণে চাকরি পেয়েছেন মিলাদুল হোসাইন। একটি বেসরকারি কোম্পানিতে ট্রেইনি অফিসার হিসেবে যোগ দিয়েছেন তিনি।
বার্তাবাজার/এএস