কঙ্কালসহ যুবক আটক, জনতার গণপিটুনি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কঙ্কালসহ এক চোরকে আটক করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। এরপর সেই চোরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।অন্যদিকে এই খবর চাউর হওয়ার পর উৎসুক জনতা এক নজর দেখতে সেখানে ভিড় জমায়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সারমারা বাজার থেকে তাকে আটক করা হয়।

কঙ্কাল চোর সেই যু্বকের নাম সহি উদ্দিন (৩৫)। সহি উদ্দিন বগারচর ইউনিয়নের টালিয়াপাড়া গ্রামের সিরাজল হকের ছেলে।

স্থানীয় নাসির উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আল ফারুক বলেন, উত্তর সারমারা এলাকা থেকে এক নারীর কঙ্কাল নিয়ে যাওয়ার পথে সারমারা বাজারের নিরাপত্তাকর্মীদের হাতে ধরা পরেন সহি উদ্দিন। পরে স্থানীয় লোকজন গণপিটুনি দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তাহেরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর