তিন ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে নিজ দলের কর্মীরা

পূর্ব বিরোধের জের ধরে পটুয়াখালীর বাউফলে ছাত্রলীগের তিন নেতাকর্মীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে একই দলের কর্মীরা।অভ্যন্তরিণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাউফল থানার সামনের সড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কাওসার (১৫), নাহিদ ও রাশেদ। এদের মধ্যে কাওসারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কাওসার বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র এবং ওই বিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

আহত কাওসার জানান, গতকাল মঙ্গলবার বেলা পৌনে ১১টার সময় তিনি ছাত্রলীগ কর্মী নাহিদ ও রাশেদকে নিয়ে পৌর সদরের বকুলতলা রোড থেকে কাগুজিপুলের দিকে যাচ্ছিলেন।

বাউফল থানার সামনের সড়কে পৌঁছালে একই দলের আবদুর রহমান, অন্তর, মাহফুজ ও ইব্রাহিমের নেতৃত্বে ৭-৮ জন অতর্কিতভাবে ধারালো দা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময়ে তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয় এবং রাশেদ ও নাহিদ পিটিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম করা হয়।আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

বাউফল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জানান, কাওসারের মাথায় ৯টি সেলাই লেগেছে। শরীর বিভিন্ন জায়গায় ফুলাজখম রয়ে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুরাদ হোসেন বলেন, বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর