র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানিক দল কিশোরগঞ্জ সদর (মোকশেদপুর) বড়পোল থেকে হবিগন্জ জেলার মাধাবপুর থানা মৃত রজব আলীর ছেলে কদ্দুছ (৩২) রসুলপুর গ্রামের মৃত এতিম আলীর ছেলে আ : আহাদ টিপু (২৩) এবং উওর সুরমার গোলাপ মিয়ার ছেলে ওমর ফারুক (২৮) নামের তিন মাদক ব্যাবসায়ীকে ৪৮ কেজি গাঁজা সহ আটক করেছে।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এম শোভন খান এর নেতৃত্বে র্যাবের একটি চৌকস টিম মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে এগারটার দিকে কিশোরগঞ্জ সদর (মোকশেদপুর) বড়পোল থেকে হবিগন্জ জেলার মাধাবপুর থানা মৃত রজব আলীর ছেলে কদ্দুছ (৩২) রসুলপুর গ্রামের মৃত এতিম আলীর ছেলে আ : আহাদ টিপু (২৩) এবং উওর সুরমার গোলাপ মিয়ার ছেলে ওমর ফারুক (২৮) নামের তিন মাদক ব্যাবসায়ীকে ৪৮ কেজি গাঁজা সহ আটক করেছে।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এম শোভন খান জানান, জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, ছিনতাই, হত্যা,নারীধর্ষন সহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকাণ্ড নির্মূলের ক্ষেত্রে কিশোরগঞ্জ র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে হবিগন্জ থেকে ভৈরব ও কিশোরগন্জ হয়ে নেত্রকোনা এবং ময়মনসিংহের কিছু মাদক ব্যাবসায়ী বিভিন্ন সময় মাদক দ্রব্য পাচার করে অাসছে। এমন সংবাদের ভিত্তিতে র্যারে গোয়েন্দা নজরদারীর পাশাপাশি টহল জোরদার করে। এরই ধারাবাহিকতায় ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে এগারটার দিকে কিশোরগঞ্জ সদর বড়পোল এলাকায় র্যাব চেকপোস্ট স্হাপন করে। উক্ত চেকপোস্ট পরিচালনা করার সময় একটি ট্রাকের গতিবিধি সন্দেহ হয়, উক্ত ট্রাক তল্লাশি করা হলে ৪৮ কেজি গাঁজা সহ হবিগন্জ জেলার মাধাবপুর থানা মৃত রজব আলীর ছেলে কদ্দুছ, রসুলপুর গ্রামের মৃত এতিম আলীর ছেলে আ : আহাদ টিপু এবং উওর সুরমার গোলাপ মিয়ার ছেলে ওমর ফারুক নামের তিন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এম শোভন জানান, র্যার তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, ছিনতাই, হত্যা,নারীধর্ষন সহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকাণ্ড এবং ভেজাল বিরোদ্ধে অাপোষহীন অবস্হানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কতৃক ইতিমধ্যে বিশেষ ভাবে প্রসংশিত হয়েছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত উক্ত আসামীরা মাদক ক্রয় বিক্রয়ের কথা স্বীকার করে।
উক্ত ঘটনা সংক্রন্তে আসামির বিরোদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন অাইনে কিশোরগন্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি