হাওরে নৌকাডুবি; চার শিশুসহ ৮ জনের লাশ উদ্ধার

সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের কালিয়াকুটা হাওরে নাইয়রির নৌকাডুবির ঘটনায় চার শিশুসহ আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও ২ জন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রাম থেকে চরনারচর ইউনিয়নের পেরুয়া যাওয়ার পথে ২০-২৫ জন যাত্রীসহ একটি ইঞ্জিন চালিত নৌকা কালিয়াকুটা হাওরের আইনুল বিলের পাশে ঝড়ের কবলে পরে ডুবে যায়। খবর পেয়ে এলাকাবাসী উদ্ধার অভিযান চালিয়ে চার শিশুসহ আটজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ২ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর