প্রতিনিয়তই বিশ্বে ঘটছে নানা বিস্ময়কর ঘটনা। তেমনই এক বিস্ময়কর ঘটনার জন্ম দিয়েছিলেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গৃহবধূ বিথী আক্তার (২০)।
জানা যায়, সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বিলচতল গ্রামের মুদি ব্যবসায়ী আবু জাফর এর স্ত্রী মোছাঃ বিথী আক্তারের গর্ভে জন্ম নেয়া শিশুটির পায়খানা ও প্রসাবের দ্বার নেই। এবং একটি পাও নেই। আবার যে পা টি আছে সেটিও বিকলঙ্গ। শুধু তাই নয় শিশুটির লিঙ্গ ও বোঝা যায় না।
তবে বিস্ময়কর জন্ম নেয়া শিশুটি পৃথিবীর আলো দেখলেও তা বেশীক্ষন স্থায়ী হয়নি মঙ্গলবার সন্ধ্যার দিকে মারা যান।
এ বিস্ময়কর জন্ম নেয়া শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আব্দুস ছালাম জানান, ওই অদ্ভুত শিশুটি মঙ্গলবার সন্ধ্যার দিকে মারা গেছে।
বার্তাবাজার/এম.কে