আ.লীগের ঘরে ঘরে জুয়ার আসর

আওয়ামী লীগ নেতারা ঘরে ঘরে ক্যাসিনো বসিয়ে, বিশ্বে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটে আয়োজিত দলের বিভাগীয় সমাবেশে এ কথা বলেন তিনি। এসময় কারাগারে থাকা দলের চেয়ারপারসন বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ নাকি এখন উন্নয়নের রোল মডেল। এমন উন্নয়নের রোল মডেল হয়েছে, যেন ঘরে ঘরে ক্যাসিনো। আওয়ামী লীগের ঘরে ঘরে জুয়ার আসর। এই হচ্ছে উন্নয়নের অবস্থা।

তিনি বলেন, সরকার বিনিয়োগ করতে বলছে, কিন্ত মানুষ বিনিয়োগ করতে পারছে না, কারণ এখানে কোন নিরাপত্তা নেই। কারণ এখানে সব লুটেরা, এরা লুটের রাজত্ব কায়েম করেছে। মেগা প্রজেক্টের নামে, এখানে মেগা লুট হচ্ছে।

এসময় তিনি সমাবেশে আসা কর্মীদের উদ্দেশ্য বলেন, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। আন্দোলনের জন্য প্রস্তুত হোন বন্ধুগণ।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর