বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-আফগানিস্তান ফাইনাল

বৃষ্টির কারণে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ত্রিদেশীয় সিরিজেরে ফাইনালে নিজেদের মুখোমুখি হওয়ার কথা ছিল দল দুটির। তবে মিরপুরে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি চলায় এক বলও মাঠে গড়ায়নি। এমনকি টসও অনুষ্ঠিত হয়নি।

তবে ম্যাচ শুরুর ঘণ্টা দুই আগে বৃষ্টি থেমেছিল। কিন্তু ঘণ্টা খানেক বিরতির পর আবার শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। এরপর আর না থামায় ৯ টা ৫ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর