ইবির আন্তঃবিভাগ ফুটবলে মার্কেটিং বিভাগের শুভ সূচনা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চলমান আন্তঃবিভাগ ফুটবলে নিজেদের প্রথম খেলায় শুভ সূচনা করেছে মার্কেটিং বিভাগ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত নিজেদের প্রথম খেলায় টুরিজম বিভাগকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে দেয় শক্তিশালী মার্কেটিং বিভাগ।

খেলার শুরু থেকেই মাঝ মাঠ দখল করে মুহুর্মুহু আক্রমণ করে খেলতে থাকে লাল কালো জার্সি পরিহিত মার্কেটিং বিভাগের শামীম-নোমানরা।একের পর এক শক্ত আক্রমণে দিশেহারা হয়ে পরে টুরিজমের রক্ষণভাগ তবে কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিলো না মার্কেটিং এর খেলোয়াড়েরা। মাঝেমধ্যে দু’একবার বল নিয়ে টুরিজম বিভাগ আগানোর চেষ্টা করলেও রিজভী আর আহসানদের দূর্ভেদ্য রক্ষণভাগের সামনে পাত্তা পায়নি তারা।

খেলার ২মিনিট বাকি থাকতে মার্কেটিং বিভাগের গোলকিপার পাপনের ভুলের কারণে পেনাল্টি দেন রেফারি। তবে সেই পাপনের দুর্দান্ত সেইভে গোল বঞ্চিত হয় টুরিজম।নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য থাকলে টুর্নামেন্টের নিয়মানুযায়ী টাইব্রেকারে খেলা গড়ায়।

টাইব্রেকারের প্রথম শটে উভয় দলই গোল পেলেও দ্বিতীয় শট দু’ দলই বল জালে জড়াতে ব্যর্থ হয়।তবে তৃতীয় শটে ডান দিকে ঝাপিয়ে পরে দৃষ্টি নন্দন এক গোল রক্ষা করে মার্কেটিং বিভাগের গোলরক্ষক পাপন।

একই সাথে অলির অসাধারন এক গোলে ব্যবধান ২-১ হয় মার্কেটিং বিভাগের। চতুর্থ শটে আবারও পাপনের দারুণ ক্রীড়া নৈপুণ্যে গোলের দেখা পায়নি টুরিজম।

এদিকে টুরিজম বিভাগের কফিনে শেষ পেরকেটি ঠুঁকেন মার্কেটিং বিভাগের দলনায়ক রোমান ফলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

এ জয়ের বিষয়ে অভিমত জানতে চাইলে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জাকারিয়া রহমান বলেন,ছেলেরা আজ এক দারুন জয় উপহার দিয়েছে। আমি অত্যন্ত আনন্দিত।আমি বিজয়ী দলকে অভিনন্দন জানাই সেই সাথে পরাজিত দলকে ধন্যবাদ সুন্দর খেলা উপহার দেয়ার জন্য।

এছাড়া বিভাগীয় শিক্ষক শাহ আলম কবির প্রামাণিক, সাদিকুল আজাদ এবং মাজেদুল হক পৃথক পৃথক ভাবে দলের খেলোয়াড়দের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে আগামীকাল বুধবার ডেভেলপমেন্ট স্ট্যাডিস বিভাগের বিপক্ষে মাঠে নামবে মার্কেটিং বিভাগের খেলোয়াড়েরা।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর