চট্টগ্রামে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের কল্যানে কম্পিউটার বিতরণ করলো চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউ কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে হোটেল লবিতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা হোটেল ডেভেলপমেন্ট চট্টগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল হাশেম, রেডিসন হোটেল গ্রুপ এশিয়া প্যাসিফিকের এইচআর ভাইস প্রেসিডেন্ট ব্রাম বোরেনবারগস, রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’র ব্যবস্থাপনা পরিচালক রবিন এডওয়ার্ডস, রেডিসন হোটেল গ্রুপ দক্ষিণ-পূর্ব এশিয়া প্যাসিফিকের এইচআর ডিরেক্টর জেমস ট্যান এবং রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর কর্মকর্তা-কর্মচারীরা।
কম্পিউটার দেওয়া হয়েছে-ফাতিমা বাতুল মহিলা এতিমখানা, লোহাগাড়া হাফিজিয়া মাদ্রাসা, হামিম একাডেমি, মিরখিল স্কুল, শাহ্সূফি স্কুল, মেহেরুন্নেসা স্কুল, কাঠিরহাট আইডিয়াল হাইস্কুল, এনায়েতপুর হাই স্কুল, মোহাম্মাদিয়া প্রাথমিক বিদ্যালয়, উপলব্ধি স্কুল, জাগো ফাউন্ডেশন, আল হুমাইরা হাফেজিয়া মাদ্রাসা এবং ইয়ুথ ভয়েসকে।
বার্তাবাজার/এম.কে