সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে ডাঃ গোলাম মোস্তফাকে সভাপতি,শাহী আল রেজা লাভলুকে সাধারণ সম্পাদক ও একরামুল কবির আজাদকে সাংগঠনিক সম্পাদক করে মোট ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেয়া হয়।
জেলা কৃষকদলের আহবায়ক সাইদুল ইসলাম খান আলো ও সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া খান স্বাক্ষরিত এ নব গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, নান্নু শিকদার সহ-সভাপতি, আমজাদ মাখন সহ-সভাপতি, মোকাদ্দেছ আলী সহ-সভাপতি, জুলহাস উদ্দিন সহ-সভাপতি ও চাঁদ আলী সহ-সভাপতি, আবুল কালাম আকন্দ সহ সাধারণ সম্পাদক ও মোহাম্মদ আলী সহ-সাধারণ সম্পাদক, আনিসুর রহমান সহ-সাংগঠনিক সম্পাদক ও আঃ সাত্তার সহ-সাংগঠনিক সম্পাদক, লকেট মেম্বার প্রচার সম্পাদক, আঃ ওয়াহাব দপ্তর সম্পাদক, আলতাফ হোসেন সহ-দপ্তর সম্পাদক, বাবু মিস্ত্রি কোষাধ্যক্ষসহ মোট ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী এ নব গঠিত কমিটিকে মঙ্গলবার অনুমোদন দেন জেলা কৃষকদলের আহবায়ক ও যুগ্ম আহবায়কবৃন্দ।
বার্তাবাজার/এম.কে