পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তার সহায়তায় পালিয়েছে নেপালিরা

ঢাকায় ক্যাসিনোতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় ক্যাসিনোতে কাজ করা নেপালি নাগরিকদের পালিয়ে যেতে দেখা যায়। আর নেপালি নাগরিকদের পালিয়ে যেতে সহায়তা করেছিল একটি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা। এছাড়াও ওই কর্মকর্তার সঙ্গে পুলিশের একজন কনস্টেবলও ছিলেন।

পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। পুলিশ বলছে, নেপালিদের পালাতে সহায়তাকারীদের পরিচয় তারা নিশ্চিত হয়েছে।

গত বুধবার থেকে ঢাকায় ক্যাসিনোতে অভিযান পরিচালনা করছে পুলিশ। এসব ক্যাসিনোতে নেপালি ও চায়নিজরা কাজ করতেন। অভিযানের মধ্যেই একটি ভিডিওতে দেখা যায় ক্যাসিনোতে কাজ করা নেপালিদের পালাতে সহায়তা করছেন দুজন ব্যক্তি।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর