গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. খন্দকার নাসির উদ্দিনের পদত্যাগ দাবিতে ৬ষ্ঠ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।
সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন। বিকাল ৫টার দিকে বশেমুরবিপ্রবিতে অধ্যায়নরত ছাত্রীদের পক্ষ থেকে ধিক্কা ও নিন্দা জানিয়ে ঝাড়ু মিছিল করা হয়৷
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ছে। উপাচার্যের পদত্যাগের দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। এ সময় আন্দোলনকারীরা ভিসির নানা অনিয়ম-দুর্নীতি ও নারী কেলেঙ্কারির বিষয়ে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি থেকে রোদ-বৃষ্টি উপেক্ষা করে টানা ৬ষ্ঠ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপাচার্য খোন্দকার নাসির উদ্দিনের বিরুদ্ধে দুনীর্তি, অনিয়ম, স্বেচ্ছাচারিতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনশন ও অবস্থান করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এমনকি শিক্ষার্থীদের উপর ভিসিপন্থীদের হামলার ঘটনা ঘটেছে।
বার্তাবাজার/এম.কে