সিরাজগঞ্জে বিস্ময়কর শিশুর জন্ম দিয়েছে এক নারী

প্রতিনিয়তই বিশ্বে ঘটছে নানা বিস্ময়কর ঘটনা। তেমনই এক বিস্ময়কর ঘটনার জন্ম দিয়েছেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গৃহবধূ বিথী আক্তার (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বলিচতল গ্রামের মুদি ব্যবসায়ী আবু জাফর এর স্ত্রী পায়খানা ও প্রসাবের দ্বার এবং একটি পা নেই এমন শিশুর জন্ম দিয়েছে। তবে একটি পা থাকলেও সেটি বিকলঙ্গ। যার কারণে শিশুটির লিঙ্গ বোঝা যাচ্ছে না।

জন্ম নেয়া শিশুটির বাবা মুদি ব্যবসায়ী আবু জাফর বলেন, এটি আমার প্রথম সন্তান। এ পর্যন্ত তার লিঙ্গ সনাক্ত করতে পারেনি।

অনেকের মতে শিশুটি দেখতে অনেকটা গল্পের মৎস্য কন্যার মত। মঙ্গলবার দুপুরে প্রতিবেদনটি লেখা পর্যন্ত শিশুটি জীবিত ও শরীরের অন্যান্য অঙ্গ স্বাভাবিক রয়েছে।

এ বিস্ময়কর ঘটনা নিশ্চিত করে মাইজবাড়ী ইউনয়িন পরিষদের সদস্য আব্দুস ছালাম জানান, ওই অদ্ভুত শিশুটি জন্মের পরেই খবরটি এলাকায় ছড়িয়ে পরলে স্থানীয় লোকজন শিশুটিকে এক নজর দেখতে আসে।

শিশুটি ঐ বাড়িতেই জন্মগ্রহণ করেছে। তবে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিয়েছে তার পরিবার।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর