ফাইনালের উত্তাপে বৃষ্টির হানা

বৃষ্টির কারণে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের ফাইনালের টসে দেরি হচ্ছে। গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ায় ম্যাচ অফিসিয়ালরা মাঠেই নামতে পারেননি। মধ্যমাঠে পিচ ঢেকে রাখা হয়েছে ত্রিপল দিয়ে। টস কখন হবে সেটা অজানা!

টস-খেলা শুরু হতে দেরি হলেও ম্যাচ একেবারে ভেস্তে যাওয়ার সম্ভাবনা এখনও জাগেনি। রাত ৯টা ৪০ মিনিট থেকে শুরু হবে ওভার কাটার সময়। ফাইনালের উত্তাপে একরকম জলই ঢেলে দিয়েছে বৃষ্টি।

খেলা দেখতে আশা দর্শকরা মাঠে প্রবেশের আগেই বৃষ্টিতে কাকভেজা হয়ে গেছেন। পড়ছেন ভোগান্তিতে। অনেক সমর্থক বৃষ্টিতে ভিজেই মাঠে প্রবেশের লাইনে দাঁড়িয়েছেন।

মঙ্গলবার সকাল থেকেই মেঘলা মিরপুরের আকাশ। কয়েকদফা গুঁড়িগুঁড়ি বৃষ্টি ঝরেছে। আবহাওয়ার পূর্বাভাসে আগেই বলা হয়েছিল, বিকাল পাঁচটার পর বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ঢাকায়।

তবে সেটি খুব বেশি সময়ের জন্য নয়। রাত আটটার পর কমে আসতে পারে বৃষ্টি। তেমনটা হলে ফাইনালে চলে যেতে পারে কার্টেল ওভারে। আর ফাইনাল যদি মাঠে না-ই গড়ায় তাহলে যৌথভাবে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ ও আফগানিস্তান।

ত্রিদেশীয় সিরিজের লিগপর্বে চার ম্যাচের তিনটিতে জয় পায় স্বাগতিকরা। আফগানিস্তান জিতেছে দুটি ম্যাচে। আসরের অপর দল জিম্বাবুয়ে আফগানদের বিপক্ষে একটি ম্যাচ জিতে বাড়ির পথ ধরেছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর