বেরোবিতে শিক্ষকদের জন্য একটি আধুনিক বাস উদ্বোধন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এর শিক্ষকদের জন্য নতুন একটি এসি কোস্টার বাস এর উদ্বোধন করা হয়েছে।

জানা যায়,মঙ্গলবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ে বাসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ভিসি মহোদয়ের একান্ত সচিব (উপ-রেজিস্ট্রার, একাডেমিক) মোঃ আমিনুর রহমান, ক্যাফেটেরিয়ার সহকারী পরিচালক মোঃ সানজিদ ইসলাম খান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এর সহকারী প্রভোস্ট ফারজানা জান্নাত তসি, সহকারী প্রভোস্ট মার্জিয়া সুলতানা, পরিবহন পুলের উপ-সহকারী প্রকৌশলী (অটোমোবাইল) মোঃ সরফরাজ আলম, প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ শাহরিয়ার আকিফ, পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার এ. টি. এম শহীদুল ইসলাম, মোঃ আতিকুর রহমান, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক মোঃ এহতেরামুল হক, কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, পিএটু ভিসি মোঃ আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় পরিবহন পুলে নতুন সংযোজিত শিক্ষকদের বাসটি এখন থেকে নিয়মিত রুটে চলাচল করবে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর