জবির দুর্গাপূজার ছুটি ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দুর্গাপূজা উপলক্ষে আগামী ৬ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত মোট ৩ দিনের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ অক্টোবর (রবিবার) থেকে ৮ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস,পরীক্ষা, বিভাগ ও প্রশাসনিক দফতরগুলো বন্ধ থাকবে। দুর্গাপূজার ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ে সকল ক্লাস, বিভাগ ও প্রশাসনিক দফতরসমূহ ৯ অক্টোবর (বুধবার) থেকে যথারীতি কার্যক্রম শুরু করবে।

প্রসঙ্গত, এবারই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা কমিটির উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর