এত টাকা রাখার জায়গা নেই যুবলীগ নেতার, তাই…

রাজধানীর গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক ক্যাসিনোর অর্থ নিজ বাড়ির ভল্টে রাখতেন বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। একই সঙ্গে টাকা ভল্টের ভেতরে বেশি জায়গা নেয় বলে তা স্বর্ণে রূপান্তর করে রাখতেন বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে অভিযান শেষে র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল সাংবাদিকদের এ তথ্য জানান।

র‌্যাব-৩ এর সিও বলেন, ‘এনামুল ক্যাসিনোর অবৈধ টাকা ভোল্টে রাখতেন। তবে টাকা ভল্টের ভেতরে বেশি জায়গা নেয় বলে, সেই টাকাকে স্বর্ণে কনভার্ট করে ফেলতেন।’

তিনি বলেন, অভিযানে আমরা ৫টি অস্ত্র উদ্ধার করেছি। এই অস্ত্রগুলো দিয়ে এই দুই ভাই স্থানীয় বাসিন্দাদের ভয়ভীতি দেখিয়ে নানা অপরাধ করতেন। অভিযান পরিচালনার আগে রূপন পালিয়ে যান।

অভিযানে স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি- এনামুল ১৫ দিন আগে থাইল্যান্ডে পালিয়ে গেছেন। ৫ টি ভল্টের মধ্যে ৩ টির সন্ধান এখানে পেয়েছি। আর একটির সন্ধান নারিন্দার একটি বাড়িতে পেয়েছি। আমাদের টিম এখন সেখানেও অভিযান চালিয়েছে।’

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, নারিন্দার বাড়িতেও ভল্টের সন্ধান পেয়েছি আমরা। এখন ভল্ট ভেঙে টাকা গোনা হচ্ছে।

গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধ ক্যাসিনোতে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।আর অভিযানে মিলছে কোটি কোটি টাকা ও অবৈধ অস্ত্রের সন্ধান।

বার্তবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর