ঢাকা গাজীপুর মহানগড় এলাকা থেকে হারিয়ে যাওয়া শিশু মো. রনি (৬) কে সিরাজগঞ্জ সদর থানার শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তা এসআই রেজাউল ইসলাম শাহ্ তুলে দিয়েছেন মায়ের কোলে।
এ নিয়ে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এসআই রেজাউল ইসলাম শাহ্ সাংবাদিকদের জানান, গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকায় শিশু রনি এলোপাতাড়ি হাঁটতে থাকলে এবং রাতে স্টেশনে থাকে শনিবার সকালে স্থানীয় দোকান মালিকরা থানায় খবর দিয়ে পুলিশে হস্তান্তর করেন।
তার কাছে ঠিকানা জিজ্ঞাসা করলে বাবা আমিরুল ইসলাম, মায়ের নাম শাহনাজ, বাড়ি গাজীপুর থেকে এসেছে, আর কিছু বলতে পারে না। রনিকে তার হেফাজতে রেখেই গাজীপুর এলাকার টুঙ্গী থানা পুলিশের সহায়তায় চার দিন পর তার মা শাহনাজ আক্তার মুঠোফোনে সিরাজগঞ্জ সদর থানায় যোগাযোগ করলে মঙ্গলবার সকালে মা শাহনাজ আক্তার ও বাবা হাফেজ আমিরুল ইসলাম হাতে রনিকে তুলে দেয়া হয়।
পরিবারের বরাত দিয়ে এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি (ভারপ্রপ্ত) মো. রফিকুল ইসলাম বলেন, গত শনিবার স্থানীয়দের কাছে খবর পেয়ে রনিকে উদ্ধার করে থানায় আনা হয়। পরবর্তীতে গাজীপুরের থানাগুলোতে ছেলেটির বিষয়ে খবর পাঠানো হয়। খোঁজখবরের এক পর্যায়ে সোমবার দুপুরে জানা যায় ছেলেটির বসত বাড়ির খবর।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর থানার এসআই আবু জাফর, এসআই তরিকুল ইসলাম, এসআই আলী জাহান, এসআই মেহেদী হাসান, এসআই সৌরভ প্রমূখ্য।
বার্তাবাজার/কে.জে.পি