জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ‘এ’ ও ‘এইচ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিষয়ক ju-admission.org তে এ ফলাফল প্রকাশ করা হয়।
‘এ’ ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) এর ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার জানান, ‘এ’ ইউনিটে ছাত্রদের ২৩৫টি এবং ছাত্রীদের আসন রয়েছে ১৭৫টি। এ ইউনিটে আসন সংখ্যার ১০ গুণ শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হয়েছে।
‘এইচ’ ইউনিট (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) এর পরিচালক মেসবাহউদ্দিন সরকার জানান, ‘এইচ’ ইউনিটে ছাত্র-ছাত্রীদের ২৮টি করে আসন রয়েছে। এইচ ইউনিটেও আসন সংখ্যার ১০ গুণ শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হয়েছে।
এদিকে মঙ্গলবার সকাল ৯টায় ‘ডি’ ইউনিটের (জীব বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। মোট ১০টি শিফটের এ পরীক্ষা আগামীকাল শেষ হবে।
বার্তাবাজার/কে.জে.পি