ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনোর কোটি টাকা গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুলের বাসা থেকে উদ্ধার করেছে র্যাব। এছাড়া জব্দ করা হয়েছে বিপুল স্বর্ণালঙ্কার।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত থেকেই বাড়িটি ঘিরে রেখেছিলো র্যাব। পরে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে অভিযান চালায় তারা। এতে বিপুল পরিমাণ নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র জব্দ করা হয়।
রাজধানীর ওয়ান্ডারার্স ক্লাবে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে দুই সহোদর গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক রুপন ভূঁইয়ার বাড়ি থেকে এক কোটি পাঁচ লাখ টাকা ও আট কেজি স্বর্ণ উদ্ধার করে র্যাব।তবে তাদের কাউকে ধরতে পারেনি র্যাব।
র্যাব আরও জানায় ১৯৮৫ সাল থেকেই এনামুল ও রুপন ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত। সম্প্রতি ওয়ান্ডারার্স ক্লাব ও আরামবাগ ক্লাবে পরিচালিত অভিযানের সূত্র ধরে তাদের সম্পৃক্ততা পাওয়া যায় এ ব্যবসার সঙ্গে।
স্থানীয়রা জানান ওয়ারি, সূত্রাপুর, গেন্ডারিয়া, বংশাল, কুতুয়ালী এলাকায় এনামুল, রুপনের ৫০টি বাড়ি আছে।
বার্তাবাজার/এএস