ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। জয়ের প্রত্যয় নিয়েই মাঠে নামবে টাইগাররা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা ৬:৩০ মিনিটে। ক্রিকেটের তিন সংস্করণের মধ্যে বাংলাদেশের সবচেয়ে খারাপ রেকর্ড টি-টোয়েন্টিতে।
এ ফরম্যাটে আইসিসি র্যাংকিংয়ে টাইগারদের অবস্থান ১০ নম্বরে। সেখানে আফগানিস্তান এ ফরম্যাটে অনেকটা এগিয়ে। র্যাংকিংয়ের ৭-এ অবস্থান তাদের। স্বাভাবিকভাবেই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশ কেমন হবে, তা নিয়ে কৌতূহলী ভক্ত-সমর্থকরা।
তাদের চাহিদা নিবৃত্ত করেছে বিসিবিও। তামিম না থাকায় যথারীতি এ ম্যাচে ইনিংসের গোড়াপত্তন করতে পারেন শান্ত ও লিটন। প্রিয় পজিশন ওয়ানডাউনে নামবেন সাকিব আল হাসানকে। পছন্দের চারে খেলবেন মুশফিক। পাঁচ নম্বরে ব্যাট করবেন মাহমুদউল্লাহ।
ছয়ে নেমে রানের গতি বাড়ানোর দায়িত্বে থাকছেন আফিফ। সাতে নেমে ফিনিশিং টাচ দেবেন মোসাদ্দেক। আটে তাকে সহায়তা করবেন সাইফউদ্দিন। স্টিকার বয় খ্যাত হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানের বাজে পারফরম্যান্সের কারণে দলে একটি পরিবর্তন হতে পারে। সাব্বিরের পরবর্তে দলে ঢুকতে পারেন রুবেল/তাইজুল। বরাবরের মতো পেস আক্রমণে নেতৃত্ব দেবেন কাটার মাস্টার মোস্তাফিজ।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য):
১. নাজমুল হাসান শান্ত
২. লিটন দাস
৩. সাকিব আল হাসান (অধিনায়ক)
৪. মুশফিকুর রহিম (উইকেটরক্ষক)
৫. মাহমুদউল্লাহ রিয়াদ
৬. আফিফ হোসেন
৭. মোসাদ্দেক হোসেন
৮. সাইফউদ্দিন
৯. শফিউল ইসলাম
১০. মুস্তাফিজুর রহমান
১১. রুবেল হোসেন/তাইজুল ইসলাম
বার্তাবাজার/কেএ