“মনের মত স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে”- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে মিনা দিবস-২০১৯ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে উপজেলা শিক্ষা অফিস।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রীতিকণা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, আলফাডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক ও লাবণী রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলেয়ার হোসেন,আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন ও আলফাডাঙ্গা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শমসের উদ্দিন টিটো প্রমুখ।
বার্তাবাজার/কে.জে.পি