সোনা রাখতে ৫টি ভল্ট বানানোর অর্ডার দেন যুবলীগ নেতা এনামুল-রূপন

মাত্র কয়েকদিন আগেই ইংলিশ রোডে পাঁচটি ভল্ট বানানোর অর্ডার দেন রাজধানীর গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক এবং সাধারণ সম্পাদক রূপন ভূঁইয়া।আলোচিত ক্যাসিনো কাণ্ডের সাথে জড়িত এই দুই নেতা। অভিযান শেষে র‌্যাব জানান, তারা ক্যাসিনোর লাভের টাকা দিয়ে স্বর্ণ কিনে বাসায় রাখতেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর গেন্ডারিয়ায় তাদের দু’জনের বাসায় অভিযান বাসা থেকে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণ জব্দ করে র‌্যাব।

র‌্যাব জানান, টাকা রাখলে বেশি জায়গা লাগে তাই তারা স্বর্ণ কিনে সেগুলো ভল্টে রাখতেন। এছাড়াও তাদের বাসা থেকে পাঁচটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজ অভিযান শেষে দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল এসব তথ্য জানান।

তিনি বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, কয়েকদিন আগে এখানকার ইংলিশ রোডে পাঁচটি ভল্ট বানানোর অর্ডার দেন এই দুইজন। সেই সূত্রে জানতে পারি এই বাসায় তিনটা ভল্ট আছে।

এরপর সোমবার মধ্যরাতের পর এই বাড়িতে আমরা অবস্থান নেই। আজ অভিযানে তিনটা ভল্ট খোলা হয়। এখান থেকে নগদ এক কোটি পাঁচ লাখ টাকা ও আট কেজি (৭২০ ভরি) স্বর্ণ পাওয়া যায়।

এখানেই শেষ নয় র‌্যাব আরো বলেন, ‘আমাদের কাছে আরও তথ্য ছিল, এনামুল হক ওরফে এনু ও রূপন ভূঁইয়া ক্যাসিনোর শেয়ারহোল্ডার। ক্যাসিনোর লাভের টাকা তারা বাসায় নিয়ে রাখতেন। নগদ টাকা রাখলে অনেক জায়গার প্রয়োজন হয় তাই তারা টাকা দিয়ে স্বর্ণ কিনে রাখতেন।’

র‌্যাব-৩ এর অধিনায়ক আরও বলেন, এই বাড়ি থেকে পাঁচটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো দিয়ে তারা স্থানীয় লোকদের ভয়ভীতি দেখাতেন।

এ রকম আরও ১৫টি বাড়ির তথ্য তারা পেয়েছেন জানিয়ে তিনি আরো বলেন, নারিন্দায় আরেকটি বাড়িতে ভল্টের সন্ধান পাওয়া গেছে। সেখানে অভিযানের প্রস্তুতি চলছে।

গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধ ক্যাসিনোতে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।আর অভিযানে মিলছে কোটি কোটি টাকা ও অবৈধ অস্ত্রের সন্ধান।

বার্তবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর