দুর্নীতি বিরোধী অভিযানকে স্বাগত জানালেন সেনাপ্রধান

দেশজুড়ে অবৈধ ক্যাসিনোর বিরুদ্ধে চলমান অভিযানকে স্বাগত জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সাভারের মিলিটারি ফার্মে একটি অত্যাধুনিক মিল্কিং পার্লার এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটি জানান তিনি।

প্রধানমন্ত্রীর চলমান দুর্নীতি বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে এসময় তিনি আরও বলেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কোনো সেনা কর্মকর্তা যদি ক্লাবের নামে ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকেন প্রমাণ পেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

জাতিসংঘে যোগ দেবার আগে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়ে গেছেন, তা অত্যন্ত পজেটিভ উল্লেখ করে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এই অভিযান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী অবস্থানের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল শামসুল হক, মাস্টার জেনারেল অফ অর্ডন্যান্স মেজর জেনারেল আবু সাঈদ সিদ্দিক। নয় পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল আকবর হোসেন।

প্রসঙ্গত, আয়ারল্যান্ডের প্রযুক্তিতে সরকারি পর্যায়ে স্থাপিত প্রথম এই মিল্কিং পার্লার থেকে জীবাণুমুক্ত ও স্বাস্থ্যসম্মত উপায়ে প্রতি ১৫ মিনিটে একসাথে ২০ টি গাভী থেকে দুধ সংগ্রহ করা হবে। যা থেকে ডেইরি ফার্ম ব্যবস্থাপনায় সময় ও শ্রম সাশ্রয় হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর