আ.লীগ নেতার কর্মচারীর বাড়িতে মিলল টাকার বান্ডিল আর বান্ডিল

রাজধানীর গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হকের কর্মচারী আবুল কালাম আজাদের বাসাতেও অভিযান চালাচ্ছে র‍্যাব। সেখানেও একটা ভল্টের সন্ধান পাওয়া গেছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হকের বাড়িতে অভিযান চালিয়ে কোটি টাকা ও ব্যপক স্বর্ণ উদ্ধার করে।এরপর র‌্যাব অভিযান চালায় তার কর্মচারীর বাসায়।সেখানেও মিলে টাকার মান্ডিল।

ভল্টে এক হাজার টাকার অসংখ্য নোট পেয়েছে র‍্যাব। তবে টাকাগুলো এখনও গোনা সম্ভব হয়নি।

আজ দুপুরের দিকে রাজধানীর নারিন্দায় আবুল কালাম আজাদের বাসায় এ অভিযান চালানো হয়।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর