কাউন্দিয়া ইউনিয়নে ১০ লক্ষাধিক টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত

ঢাকার সাভারের কাউন্দিয়া ইউনিয়নে ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ ইং অর্থবছরে টি.আর ও কাবিটা প্রকল্পে প্রায় ১১ লক্ষ (১০,৯৯,৬৭৮.১৫) টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার থেকে তথ্য অধিকার আইনে এসংক্রান্ত প্রাপ্ত তথ্যের সরেজমিন অনুসন্ধানে গিয়ে বিষয়টি জানা যায়।

২০১৭-১৮ ইং অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) সাধারণ (১ম পর্যায়) কর্মসূচির আওতায় দাহাড়িয়া বাড়ী ইয়াকুব মিয়ার বাড়ী হতে সদুর বাড়ীর খাল পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন (৯৭,০৯৭ টাকা) এবং গোয়াল বাড়ী রওশনিয়া মাদ্রাসায় সোলার প্যানেল স্থাপন (৯৭,০৯৭ টাকা) প্রকল্পটি ১,৯৪,১৯৪ টাকা সরকারী বরাদ্দের বিপরীতে সম্পন্ন হয়। একই অর্থবছরে কাবিটা সাধারণ (২য় পর্যায়) কর্মসূচির আওতায় কাউন্দিয়া পশ্চিমপাড়া জামে মসজিদ হতে বালাচাঁন সাহেবের বাড়ীর সামনের দোকান পর্যন্ত রাস্তা সংস্কার (৭৫,৮৯০ টাকা) এবং কাউন্দিয়া ইউনিয়ন পরিষদে সোলার প্যানেলের মাধ্যমে স্ট্রীট লাইট স্থাপন (৭৫,৮৮৯ টাকা) প্রকল্পটি ১,৫১,৭৭৯ টাকা সরকারী বরাদ্দের বিপরীতে সম্পন্ন হয়।

২০১৭-১৮ ইং অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) সাধারণ কর্মসূচির ১ম পর্যায়ের প্রকল্পের আওতায়- বাঘসাত্রা ঈদগাঁ মাঠের বাউন্ডারী ওয়াল নির্মাণ (৮৪,৪৮০ টাকা) এবং নেকিবাড়ী ফয়জুল উলুম মাদ্রাসায় সোলার প্যানেল স্থাপন (৮৪,৪৮০ টাকা) প্রকল্পে ১,৬৮,৯৬০ টাকা সরকারী বরাদ্দের বিপরীতে সম্পন্ন হয়। একই অর্থবছরে টি.আর সাধারণ ২য় পর্যায়ের কর্মসূচিতে- কাউন্দিয়া হারুনের বাড়ী হতে রঘুনাথের পুকুর পাড় পর্যন্ত রাস্তা সংস্কার (৬৬,০২৮ টাকা), কাউন্দিয়া নেকীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হতে কবরস্থান পর্যন্ত রাস্তা উন্নয়ন (৪৩,৯৯৭ টাকা), ঘাসিরদিয়া ঈদগাহ মাঠের ঘাটলায় সোলার প্যানেল স্থাপন (৬৬,০২৮ টাকা) এবং নেকীবাড়ী কবরস্থানে সোলার প্যানেলের মাধ্যমে স্ট্রীট লাইট স্থাপন (৫০,০০০ টাকা)- কাজগুলো ২,২৬,০৫৩ টাকা সরকারী বরাদ্দের বিপরীতে সম্পন্ন হয়।

এদিকে, ২০১৮-১৯ ইং অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা-উন্নয়ন) সাধারণ (১ম পর্যায়) কর্মসূচির আওতায় সিংগাসার লালচাঁনের বাড়ী হতে করিম হাজীর বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পটি সরকারী বরাদ্দের ২.৮৬৮৭ মেট্রিক টন খাদ্যশস্য (আনুমানিক ১,০০,৪০৪.৫০ টাকা) এর দ্বারা সম্পন্ন হয়। একই অর্থবছরে, কাবিটা-সোলার সাধারণ (১ম পর্যায়) কর্মসূচির আওতায় কাউন্দিয়া শাহী জামে সোলার প্যানেল স্থাপন কাজটি ১,০০,৮১০ টাকা সরকারী বরাদ্দে সম্পন্ন হয়।

অপরদিকে, ২০১৮-১৯ ইং অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর-উন্নয়ন) সাধারণ কর্মসূচির ১ম পর্যায়ে কাউন্দিয়া বহুমূখী সমাজ কল্যাণ সমিতির অফিস ঘর সংস্কার ৭৯,৫২৩ টাকা সরকারী বরাদ্দ দ্বারা সম্পন্ন হয়। একই অর্থবছরে, টি.আর-সোলার সাধারণ কর্মসূচির ১ম পর্যায়ের কর্মসূচির আওতায় মেলারটেক দোয়ালে যতিশের বাড়ীর সামনে সোলার প্যানেল স্থাপন প্রকল্পটি ৭৭,৯৩৫.৯৩ টাকা সরকারী বরাদ্দের বিপরীতে সম্পন্ন হয়।

সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক কাউন্দিয়া ইউনিয়নে গত দুই অর্থবছরে টি.আর ও কাবিটা প্রকল্পগুলিতে সরকারী বরাদ্দ হিসেবে আসা টাকার বিপরীতে উপরোক্ত প্রকল্প কাজগুলো সরকারী বিধি মেনে বাস্তবায়িত হয়েছে বলে নিশ্চিত করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর