নকলায় ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর ৪ মাসের কারাদণ্ড

শেরপুর জেলার নকলা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উরফা ইউনিয়নের তারাকান্দা এলাকার মো. ছমেদ আলী (৩৭) নামে এক ব্যক্তিকে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে ২৩ সেপ্টেম্বর সোমবার রাত ৮টায় ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত মাদকসেবী উরফা ইউনিয়নের তারাকান্দা এলাকার মৃত. রজব আলীর ছেলে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান এ দণ্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৯ (গ) ধারায় ছমেদ আলীকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর