লক্ষ্মীপুরে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা শীর্ষক দিনব্যাপী এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সভার প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। ইউ এইচ এ আইডি সহযোগিতায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, মা-মনি এম এনসিএসপি প্রকল্প উপ-পরিচালক সালাহ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডাঃ আব্দুল গফফার, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুন।
সভায় প্রসূতি মায়ের স্বাস্থ্য সচেতন, মাতৃ মৃত্যু ও নবজাতক মৃত্যুরোধে সচেতন বিষয়ক অবহিতকরণ করা হয়। এছাড়া সভায় সামাজিক নানান কুসংস্কার ধর্মীয় গোড়ামী থেকে বিরত থাকার বিষয়ে অবহিত করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পিএইচডি প্রোগ্রাম সমন্বয়কারী আলী হোসেন, সার্বিক তত্ত্বাবধায়নের ছিলেন, আ লিক কো-অর্ডিনেটর খন্দকার রাকিবুজ্জামান, ডাসকো সিনিয়র ম্যানেজার মদন দাস, জেলা সমন্বয়কারী মোঃ জহিরুল ইসলাম, সেভ দ্যা চিলড্রেন আ লিক সমন্বয়কারী হৈমন্তি মজুমদারসহ জেলার ৫টি উপজেলার ইউপি চেয়ারম্যান ও বেসরকারী স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন,
বার্তাবাজার/কে.জে.পি