ডোবা থেকে উদ্ধার বস্তায় বস্তায় টাকা

বগুড়ার শাজাহানপুরে রাস্তার পাশের একটি ডোবা থেকে বিপুল টাকা উদ্ধার করছে পুলিশ।তবে টাকাগুলো সব টুকরো টুকরো।কে বা কারা টাকা ডোবার মধ্যে রেখেছে তার কোন সন্ধান পায়নি পুলিশ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে টাকাগুলোর সন্ধান পাওয়া যায়। বস্তায় ভর্তি করা সব টাকা কেটে টুকরো টুকরো করা। ইতোমধ্যে ডোবাটি থেকে ১০ বস্তা টাকা জব্দ করা হয়েছে। এসব টাকার মধ্যে ১০ টাকা থেকে শুরু করে এক হাজার টাকাও আছে।

কে বা কারা টাকাগুলো সেখানে ফেলে রেখে গেছে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি। এছাড়া টাকার পরিমাণ কত তাও জানা যায়নি। আলামত হিসেবে টাকাগুলো নিয়ে যাচ্ছে পুলিশ।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর