প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে সিরাজদিখানের মৃৎ শিল্পিরা

সনাতন ধর্মালম্বীদের শারদিয় দূর্গা পূজার আর অল্প সময় বাকী। এরই মধ্যে বাজতে শুরু করেছে দেবী দূগার্র আগমনি বার্তা। অন্যান্য বারের মত এবারো মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলাতে ১১২ টি পূর্জা মন্ডবে পূর্জা অনুষ্ঠিত হবে।

সনাতন ধর্মাবলম্বীদের দূর্গা পূজা যতই এগিয়ে আসছে, ততই প্রতিমা তৈরির শিল্পীদের কর্মব্যস্ততা বেড়ে যাচ্ছে।
কুমার পাড়ার প্রতিটি মানুষ এখন রাত দিন শুধু প্রতিমা তৈরিতে ব্যস্ত।
সিরাজদিখানে বিভিন্ন কুমার পাড়া ও প্রতিমা তৈরির কারখানা ঘুরে দেখা যায় ৮০ বছরের বৃদ্ধ থেকে ১০, ১৫ বছরের শিশু কিশোর সবাই তাঁদের পারিবারিক ঐতিহ্যকে ধরে রেখে এই কাজ করে যাচ্ছে। তাঁরা প্রতিমা তৈরির কাজকে শুধু ব্যবসায়িক হিসাবে বিবেচনা করে না, এই কাজকে তাঁরা ধর্মীয় পূর্নের কাজ মনে করে।

সিরাজদিখানে এ বছর মোট ১১২ টি পূজা মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। আর এই প্রতিমাগুলোর অধিকাংশ ই তৈরি করছে সিরাজদিখানের স্থানীয় শিল্পীরা। আমরা ঘুরে ঘুরে বিভিন্ন প্রতিমা তৈরির শিল্পীদের সাথে কথা বলে তাঁদের কাজ সম্পর্কে, তাঁদের জীবন ও জীবিকা সম্পর্কে জানা যায় বিভিন্ন কথা। পূর্বপুরুষদের এই পেশাকে কীভাবে তাঁরা এখনও লালন করে আছে, তাঁদের ভবিষ্যত্ পরিকল্পনা কি, তাঁদের ছেলে মেয়েদের এ পেশার প্রতি আগ্রহ কেমন ইত্যাদি।

পঞ্জিকার মতে ২৮ সেপ্টেম্বর মহালয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে মত্ত্বলোকে দেবীর আগমনি বার্তা বেজে উঠবে। ৪ অক্টোবর সষ্টির মধ্য দিয়ে মন্ডবে মন্ডবে বেজে উঠবে ঢাক ঢোল আর কাশুরের বাজনার শব্দ। ৮ অক্টোবর দশমী বিহীত পূজা ও দশমীর মধ্য দিয়ে পূজার অনুষ্ঠান সমাপ্ত হবে। খরকুটা, বাশের কঞ্চি ও কাঁদা মাটি দিয়ে প্রতিমার মূল স্ট্রাকটার তৈরি সম্পন্ন হয়েছে। এখন চলছে সর্বশেষ মাটির প্রলেপের কাজ। এর পর রং তুলির আচরে ফুটিয়ে তুলবেন দেবী দূর্গার দৃষ্টি নন্দিত রূপ। মন্ডবে মন্ডবে চলছে সু-দৃশ্য গেইট, পেন্ডেল নির্মান আর আলোক সজ্জার কাজ।

অপৃতিকর পরিস্থিতি এড়াতে মন্দির কমিটি ও স্থানীয় স্বেচ্ছা সেবকদের নিয়ে সম্পৃতি কমিটি গঠন করা হবে। এছাড়া পুলিশের পাশাপাশি থাকবে আনসার গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবী সদস্যরা। জানালের সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন ও পূর্জা উদযাপন কমিটির সভাপতি গবিন্দ দাস পোদ্দার। জেলার সিরাজদিখান উপজেলায় গত বছর পূজা মন্ডবের সংখ্যা ছিল ৯৬ টি আর এ বছর বেড়ে হয়েছে ১১২টি। প্রতিটি মন্ডবেই সরকারী অনুদান পাবে বলে জানিয়েছেন পূজা উদযাপন কমিটি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর