বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে অবশেষে সিলেটের রেজিস্ট্রি মাঠে বিভাগীয় সমাবেশের অনুমতি পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ২টায় সিলেটের রেজিস্ট্রি মাঠে নেতাকর্মীদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
এর আগ থেকে প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হলেও অনুমতি মেলেনি।অন্যদিকে বিএনপি চাপ জানিয়ে দিয়েছে নির্ধারিত সময়ে সমাবেশ করবে দলটি।
অবশেষে সমাবেসের দিন আজ সকাল সাড়ে ৯টার পর সমাবেশের অনুমতি দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার (এসএমপি) গোলাম কিবরিয়া সমাবেশের অনুমতির বিষয়টি জানিয়েছেন বলে জানান দিদার।
এর আগে সোমবার বিকালে একদল পুলিশ সিলেটের রেজিস্ট্রি মাঠে গিয়ে মঞ্চ ছোট করে দেয়। তবে রাতে পুলিশ সমাবেশ হচ্ছে না বলে জানায়। বিএনপিকে উন্মুক্ত স্থানে সমাবেশে বাধা দেয়। তবে ঘরোয়াভাবে অনুষ্ঠান করতে কোনো বাধা নেই বলে জানায় পুলিশ।
বার্তবাজার/এএস