আ. লীগের দুই নেতার বাসায় র‌্যাবের অভিযান, মিলল কোটি টাকা ও ৭২০ ভরি স্বর্ণ

গত সপ্তাহ থেকে সরকার দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নগদ অর্থসহ আটক করা হয়েছে অনেককে।সেই অভিযান এখনও অব্যাহত রয়েছে। এবার রাজধানীর ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো ব্যবসার হোল্ডার এনামুল হক ও রূপন ভূঁইয়ার বাসায় অভিযান চালিয়েছে র‌্যাব। তবে তাদের দুজনের কাউকে বাসায় পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালের দিকে এই অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, এনামুল হক গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ও রূপন ভূঁইয়া সাধারণ সম্পাদক।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল।

দুই আওয়ামী লীগ নেতার বাসায় র‌্যাবের দল তল্লাশি চালায় এক কোটি পাঁচ লাখ টাকা ও ৭২০ ভরি স্বর্ণ উদ্ধার করেছে।

লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল বলেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হবে। সে জন্য অভিযান চলছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর