আগামী নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং ২ ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড।সে লক্ষ্যে সোমবার (২৩ সেপ্টেম্বর) দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়ালস ক্রিকেট বোর্ড। ঘোষিত স্কোয়াডে রয়েছে চমকে ঠাসা।
সদ্য সমাপ্ত অ্যাশেজে ব্যর্থতার জন্য জায়গা হারিয়েছেন নিয়মিত উইকেট রক্ষক জনি বেয়ারস্টো। ডাক পেয়েছেন নতুন চার জন।
আগামী পহেলা নভেম্বর থেকে সিরিজ।টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর ২১ নভেম্বর ও ২৯ নভেম্বর মাঠে গড়াবে দুটি টেস্ট সিরিজ।
ঘোষিত স্কোয়াডে টেস্ট দল থেকে বাদ পড়া উইকেট কিপার জনি বেয়ারস্টোর বদলে স্ট্যাম্পের পেছনে দেখা যাবে জস বাটলারকে।
এছাড়া প্রথম বারের মতো দলে ডাক পেয়েছেন ম্যাথু পার্কিনসন, ডমিনিক সিবলি, জেক ক্রোলি ও সাকিব মাহমুদ।
১৫ সদস্যের ইংল্যান্ডের টেস্ট দলঃ জো রুট, জোফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, স্যাম কুরান, জো ডেনলি, ম্যাথু পার্কিনসন, ওলি পোপ, ডমিনিক সিবলি, জেক ক্রোলি, সাকিব মাহমুদ, বেন স্টোকস ও ক্রিস ওকস।
১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াডঃ মরগান, জনি বেয়ারস্টো, টম ব্যানটন, স্যাম বিরিংস, প্যাট ব্রোন, স্যাম কুরান, জো ডেনলি, লুইস গ্রেগরি, ক্রিস জর্ডান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, প্যাট পার্কিনসন, আদিল রশিদ ও জেমস ভিন্স।
সুত্র: ক্রিকবাজ
বার্তাবাজার/এএস