চার ক্যাসিনোর সরঞ্জাম আমদানিকারকের সন্ধান মিলেছে

দীর্ঘ দিন থেকে চললেও হঠাৎ আলোচনায় ক্যাসিনো।গত সপ্তাহ থেকে এই নামটি এখন সবার মুখে মুকে।যা বাংলাদেশকে ভয়ঙ্কর এক অন্ধকারের দিকে ঠেলে নিচ্ছে।এবার ক্যাসিনোর মূল হোতাদের ধরতে মাঠে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। ক্যাসিনোর বিভিন্ন সরঞ্জাম আমদানির আড়ালে কারা রয়েছেন—তা উদঘাটনে মাঠে নেমেছে। ইতিমধ্যে চার আমদানিকারক প্রতিষ্ঠানের সন্ধান মিলেছে।

শুল্ক গোয়েন্দা বিভাগ সূত্র জানিয়েছে, এসব আমদানিকারক গেম ইনস্ট্রুমেন্ট ঘোষণায় ক্যাসিনোর সরঞ্জাম আমদানি করেছে। ঢাকা কাস্টম হাউজ, কমলাপুর আইসিডি ও বেনাপোল বন্দর দিয়ে এসব সরঞ্জাম খালাস হয়েছে।

আমদানি হয়েছে মূলত চীন থেকে। আমদানিকারক প্রতিষ্ঠানগুলো হলো—এ এম ইসলাম অ্যান্ড সন্স, নিনাদ ট্রেড ইন্টারন্যাশনাল, পুষ্পিতা এন্টারপ্রাইজ ও এ থ্রি ট্রেড ইন্টারন্যাশনাল।

যোগাযোগ করা হলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা কিছু আমদানিকারকের তথ্য পেয়েছি। এ বিষয়ে আরো অনুসন্ধান চলছে। ধারণা করছি, মিথ্যা ঘোষণায় এসব সরঞ্জাম এসেছে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারব।’

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর